২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার শুরু হচ্ছে ২২তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতা

বাংলাদেশ অ্যামেচার এ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে এবং মিল্কভিটার পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসছে ২২তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকসের আসর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন বিকেল সাড়ে তিনটায় দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

প্রতিযোগিতার ৪০টি ইভেন্টে চারটি গ্রুপে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং সংগঠনের প্রায় ৪৫০ থেকে ৫০০ প্রতিযোগী অংশগ্রহন করবে বলে আশা করছেন ফেডারেশনের সাধারন সম্পাদক শাহ আলম।

গ্রুপ চারটি হচ্ছে- পুরুষ অনুর্ধ্ব ১৫, পুরুষ অনুর্ধ্ব ১৮, মহিলা অনুর্ধ্ব ১৫ এবং মহিলা অনুর্ধ্ব ১৮।