ঢাকায় গ্লোবাল ইয়ুথ হকি ম্যারাথন অনুষ্ঠিত
‘আম্পায়ারিং’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ হকি ফেডারেশনের ডেভলপমেন্ট কমিটির উদ্যোগে রোববার রাজধানীতে অনুষ্ঠিত হল গ্লোবাল ইয়ুথ হকি ম্যরাথন।
শিশু পার্ক থেকে শুরু হয়ে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এই ম্যারাথন। অনুর্ধ্ব ১৪ হকি খেলোয়াড়, ফেডারেশনের কর্মকর্তা, আম্পায়ার এবং হকি সংগঠকরা ম্যারাথনে অংশ নেন।
পরে ফেডারেশনের কনফারেন্স রুমে হকি খেলা এবং আম্পায়ারিংয়ের নিয়মরীতি সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুর্ধ্ব ১৪ পর্যায়ের আম্পায়াররা দু’টি প্রীতি ম্যাচ পরিচালনা করেন।
