২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডেলসেক্স খেলবেন ইরফান পাঠান

ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান ইংলিশ কাউন্টি লিগে খেলার জন্য মিডেলসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। পাঠানকে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ন্যান্টি হেওয়ার্ডের পরিবর্তে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

প্রোটিয়াস ফাস্ট বোলার ন্যান্টি হেওয়ার্ড কুঁচকির ইনজুরিতে ভুগছেন।

২০ বছর বয়সি বামহাতী ফাস্ট বোলার পাঠান ছয় সপ্তাহ খেলবেন মিডেলসেক্সের হয়ে।

পাঠান ভারতীয় দলের পক্ষে ১৩টি টেস্ট এবং ২৯টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে পাঠানের অভিষেক হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মিডেলসেক্স কোচ জন এমবুরি বলেন, “ন্যান্টির পক্ষে আরও ছয় সপ্তাহ খেলা সম্ভব নয়। তবে পাঠানের মতো বিশ্বমানের একজন বোলারকে দলে টানতে পেরে আমরা আনন্দিত। এর ফলে দলের বোলার ঘাটতি লাঘব করা সম্ভব হল।”