২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ বিশ্ব অলিম্পিক সংগ্রাহক মেলা শুরু

শুক্রবার সুইজারল্যান্ডের ল্যুসানে বিশ্ব অলিম্পক মিউজিয়ামে ১১তম বিশ্ব অলিম্পিক সংগ্রাহক মেলা আরম্ভ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

এই মিউজিয়ামে সপ্তমবারের মত আয়োজন করা হচ্ছে এ ধরনের মেলা।

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত সংহ্রাহকদের জন্য ৩০টি টেবিল সংরক্ষণ করা হয়েছে। সংগ্রাহকরা মেলায় সংগ্রহীত পিন, ম্যাসকট, মশাল, মেডেল, অলিম্পিক সম্পর্কিত ডাকটিকিট, ছবি, ফিল্ম, অটোগ্রাফ,পোস্টার, অফিসিয়াল ডকুমেন্ট, পোস্টকার্ড ইত্যাদি বেচা-কেনা, বিনিময় করবেন।

ল্যুসানে আয়োজিত বিশ্ব অলিম্পিক মেলাগুলোতে বরাবরই নরওয়ে সংশ্লিষ্ট ছিল। তবে এবারই প্রথম নরওয়েকে ‘গেস্ট অব অনার’ মনোনীত করা হয়েছে। শনিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল (আইওসি) হেডকোয়াটার থেকে বিডিনিউজকে এ তথ্য জানানো হয়।

সুইজারল্যান্ড লিলেহেমারে ১৯৯৪ সালে গুরুত্বপূর্ণ অলিম্পিক উইন্টার গেমস আয়োজন করেছিল। যেখানে প্রদর্শিত হয়েছিল বিশেষ কিছু পিন এবং অলিম্পিক সম্পর্কিত ডাকটিকিট।

এ বছর ‘ট্রাফে’ নামক একটি নরওয়ে কোম্পানি পিন প্রস্তুত করবে বলে জানা গেছে।