২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথ নেই, তবুও উজ্জীবিত দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার দলপতি গ্রায়েম স্মিথ চতুর্থ ওয়ান ডে ম্যাচ খেলতে না পারলেও ইতোমধ্যে তার দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় করে নিয়েছে। সিরিজ জয় নিশ্চিত হওয়ার কারণে প্রোটিয়াস দল পরবর্তী দু’টি ম্যাচে চাপমুক্ত থাকবে। শনিবার এবং রবিবার সিরিজের বাকি দু’টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 05:39 PM

দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বুধবার ব্রিজটাউনে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কার্ল ল্যান্জভেল্টের হ্যাট্রিকের সুবাদে এক বল বাকি থাকতেই নাটকীয় জয় পায় প্রোটিয়াস দল।

সফরকারী প্রোটিয়াস দল কিংস্টনে অনুষ্টিত প্রথম দু’টি ম্যাচও জয় পেয়েছিল। উভয় ম্যাচে তারা আট উইকেটের জয় তুলে নিয়েছিল এবং ক্যারিবিয়ানদের মাটিতে এই প্রথম এত সহজে কোনও দল ওয়ান ডে ইন্টারন্যাশনাল সিরিজ জয় করে নিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তৃতীয় ওয়ান ডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথকে চার ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। সাসপেনশনের সঙ্গে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানাও করা হয়েছে স্মিথকে, দক্ষিণ আফ্রিকার বাকি খেলোয়ারদেরও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হয়েছে।

স্মিথ রিপোর্টারদের বলেন, “আমরা সিরিজ জয় করেছি। কিন্তু স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি কেটে নেয়াটা আসলেই দুঃখজনক।

“আমরা তা মেনে নিয়েছি। এটাই নিয়ম। চার ম্যাচ বহিষ্কারাদেশ আমি মেনে নিতে পারবো কিনা জানি না। তবে এ বিষয়টি সাথে নিয়ে সামনের দিকে এগোতে হবে।”

সাবেক অধিনায়ক শন পোলককে সিরিজের বাকি দু’ম্যাচের জন্য দলের ভার দেয়া হয়েছে।

পেলক বলেন, “আমরা সিরিজের সবক’টি ম্যাচে জয়ী হতে চাই। দু’একটা ইনজুরি জয়ের গতিরোধ করতে পারবে না। দলে নতুন খেলোয়ারদের খেলার সুযোগ হয়েছে। তাই এখন সকলের উচিত ত্রিনিদাদ ম্যাচের প্রতি মনযোগী হওয়া।”

কুইন্সের ওভাল পার্কে অনুষ্টিত শেষ ১০টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র তিনটিতে জয় লাভ করেছে এবং শেষবারও এই দুই দলই মুখামুখি হয়েছিল। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫৩ রানের জয় পেয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ দল:  অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল, ইয়ান ব্রেডশো, ডোয়াইন ব্রেভো, কোর্টনি ব্রাউন, করি কলিনমোর, ফিডেল এডওয়ার্ড, ক্রিস গেইল, ব্রায়ান লারা, মার্শাল, রুনাকো মরটন, ডেরেন পাউয়েল, রামনরেশ সারওয়ান ও ডোয়াইন স্মিথ।

দক্ষিণ আফ্রিকা দল: অধিনায়ক শন পোলক, মার্ক বাউচার, আবরাহাম ডি ভিলিয়ার, বুটা ডিপেনার, হারশেল গিভস, এন্ড্রু হল, জ্যাক ক্যালিস, জাস্টিন কেন্ট, ক্রিস ল্যান্জভেল্ট, আন্দ্রে নেল, মাখায়া এনটিনি, জাস্টিন ওনটোং ও প্রিন্স।