মোহাম্মদ রফিক বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত
ক্রিকেট প্রেমীদের এসএমএস ভোটে মোহাম্মদ রফিক প্যান প্যাসেফিক বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
মনোনয়নপ্রাপ্ত অপর দু’ ক্রিকেটার হলেন, জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট।
সোনারগাঁ হোটেলে শনিবার রাতে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়।
প্যান প্যাসিফিক সোনারগাঁ, গ্রামীণ ফোন, পারটেক্স গ্র“প ও গ্লোবাল অনলাইনের পৃষ্ঠপোষকতায় বিসিবি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরসিকোলা সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মোহাম্মদ আশরাফুল, গ্লোবাল অনলাইন সেরা বোলার নির্বাচিত হন এনামুল হক জুনিয়র এবং মোহাম্মদ রফিক গ্রামীণ ফোন সেরা অলরাউণ্ডার নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ ফজলুর রহমান, সাবেক ও বর্তমান জাতীয় ক্রিকেটার, বিসিবি উপদেষ্টা মন্ডলী ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিসিবি সেরা ক্রিকেট প্রতিবেদক ও সেরা ফটো সাংবাদিকের নাম ঘোষণা করে।
ডেইলি স্টারের রাবিদ ঈমাম সেরা ক্রিকেট প্রতিবেদক ও প্রথম আলোর শামসুল হক টেংকু সেরা ক্রিকেট ফটো সাংবাদিক মনোনীত হন।
