২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনি ওয়াকার আইসিসি সুপার সিরিজের জন্য দল ঘোষণা করা হবে ৯ মে

অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জনি ওয়াকার আইসিসি সুপার সিরিজের টেস্ট এবং ওয়ানডের জন্য ৩০ সদস্যের আইসিসি বিশ্ব একাদশ দলের নাম মুম্বাইতে ৯ মে ঘোষণা করা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সুনীল গাভাস্কারের নেতৃত্বে মাইক আথারটন, রিচার্ড হ্যাডলি, ক্লাইভ লয়েড, জন্টি রোডস এবং অরবিন্দ ডি সিলভার মত সাবেক তারকারা সারা বিশ্ব থেকে ক্রিকেট প্রতিভা বাছাই করে এই দলের জন্য মনোনয়ন করবেন।

গাভাস্কার বলেন,“সারা বিশ্ব থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া সত্যিই চসৎকার অভিজ্ঞতা।”

তিনি বলেন,“বহু ক্রিকেট প্রতিভার ভীড় থেকে ৩০ জন বাছাই করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।”

নয়টি টেস্ট খেলুড়ে দেশ এবং  দশটি ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশ থেকে খেলোয়াড় বাছাই করা হবে বলে বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়।

আইসিসি সুপার সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট এবং ওয়ানডে একাদশের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে মেলবোর্নের টেলস্ট্রা ডোমে। এছাড়া দু দলের মধ্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একটি ছয়দিনের সুপার টেস্টও অনুষ্ঠিত হবে। সুপার সিরিজের ম্যাচগুলো আর্ন্তজাতিক মর্যাদা পাবে।