২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটে মায়শিকুরের সেঞ্চুরি

বিভাগীয় পর্যায়ের অনুর্ধ্ব ১৭ ক্রিকেট টুর্নামেন্টে (২য় পর্ব) বৃহস্পতিবার উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে রাজশাহী বিভাগ ১২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো ব্লু দলকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

রাজশাহী দলের মায়শিকুর রহমান অনবদ্য ১০৬ রান করে দলের জয়ে মুখ্য ভুমিকা পালন করেন। রাজশাহী প্রথমে ব্যাট করে ২৭৮ রান করে। জবাবে ঢাকা ১৫২ রানে অল আউট হয়ে যায়। মুক্তার আলী ২৬ রানে তিন উইকেট দখল করেন।

দিনের অপর ম্যাচে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিলেট (১৬২/৫) পাঁচ উইকেটে ঢাকা মেট্রো গ্রীনকে (১৬০/১০) পরাজিত করে।

এর আগে বিসিবি গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু প্রতিযোগিতার উদ্বোধন করেন।