২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহ্যামকে ঘিরে উৎসব

ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড বেকহ্যামের ভক্তরা এবার তাদের হিরোকে সম্মান জানাচ্ছে ভিন্ন উপায়ে। বিশ্বব্যাপি বেকহ্যামের খ্যাতিকে কাজে লাগিয়ে স্থানীয় কাউন্সিল গড়ে তুলেছে ‘বেকহ্যাম ট্রেইল’। তার জন্মস্থান, বিদ্যালয়, খেলার মাঠ এবং কৈশোরের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে এর অন্তর্ভূক্ত করা হয়েছে ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের মুখপাত্র এমা জয় বলেন, “এ ব্যাপারে বিশ্বের অনেক স্থান থেকে আমরা সাড়া পেয়েছি। বেকহ্যাম ভক্তরা জানতে ইচ্ছুক, তাদের হিরোর ছেলেবেলা কোথায়, কিভাবে কেটেছে।”

বহু পর্যটক আড়াই ঘন্টা ধরে বেকহ্যামের শৈশবের স্মৃতি বিজরিত স্থানগুলোতে পদযাত্রায় অংশ গ্রহন করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কাউন্সিল আরও জানায়, রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়ারের স্পেনীশ ভক্তরাও এই পদযাত্রায় বিপুল উৎসাহের সাথে অংশ গ্রহন করে।

পদযাত্রা কার্যক্রমে যুক্ত একজন গাইড বলেন, “ডেভিড বেকহ্যাম হুইপস ক্রস হসপিটালে জন্মগ্রহন করেন এবং তার তরুন বয়স অতিবাহিত হয় লেইটনস্টোনের টেরিস্ড ভবনে।”

“ওয়াল্টহেমস্টোনের স্টেডিয়ামকে ঘিরেও রয়েছে তার স্মৃতি। কারণ এখানেই তিনি ১০ পাউন্ডের বিনিময়ে কাজ করতেন। লারক্সউড পার্কেও রয়েছে অনেক অজানা স্মৃতি। এখানেই তিনি তার পিতার সাথে খেলতেন। তিনি তার আলোচিত ‘ট্রেডমার্ক ফ্রী কিক’ রপ্ত করেছেন এখান থেকেই ।”