গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে মুক্তিযোদ্ধা
তিববত ২০তম ফেডারেশন কাপের গ্র“প ‘এ’র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা গ্র“পের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সাথে ১- ১ গোলে ড্র করে।
গ্রুপ লড়াই শেষে মুক্তিযোদ্ধার পয়েন্ট সাত, অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্র“পে রানার আপ হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
২৯ এপ্রিল প্রথম সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ লড়বে মোহামেডানের বিরুদ্ধে আর ৩০ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।
‘এ’ গ্র“পের শেষ ম্যাচে বুধবার মুক্তিযোদ্ধার সাইফুর রহমান মনি এবং ব্রাদার্সের খোকন দলের পক্ষে গোল করেন। দু’টি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।
ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার দিনের প্রথম খেলায় ফকিরেরপুল ক্লাব একমাত্র গোলে জয়লাভ করলে ব্রাদার্সের সেমিফাইনাল নিশ্চিত হয়। ফলে ব্রাদার্স - মুক্তিযোদ্ধা ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়। ফকিরেরপুল ক্লাবের অধিনায়ক তাবিথ আওয়াল জয়সূচক গোলটি করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্সের ঢিলেঢালা খেলায় হতাশ হয়েছেন দর্শকরা। প্রথমার্ধে উভয় দলই অগোছালো খেলা উপহার দেয়। তবে দ্বিতীয়ার্ধে দু’দলই কিছুটা লড়াই করার মানসিকতা দেখিয়ে দু’টি গোলের দেখা পায়।
খেলার ৩৩ মিনিটে আক্রমনে যায় ব্রাদার্স। কিন্তু আদেলের শটটি মুক্তির সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়, হাফ ছেড়ে বাঁচে মুক্তিযোদ্ধা। ৪৫ মিনিটে কাঞ্চনের একটি আক্রমন ব্যর্থ করে দেন ব্রদার্স গোলরক্ষক তারেক।
ম্যাচের ৫৫ মিনিটে পারভেজ বাবুর পাস থেকে বল পেয়ে চমৎকার হেডের মাধ্যমে গোল করে ব্রদার্সকে লিড এনে দেন খোকন। কিন্তু এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মনি। ব্রাদার্স ইউনিয়নের মিডফিল্ডার আবুল বক্সের মধ্যে মনিকে অবৈধভাবে বাধা দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান।
এরআগে খোকনের আরও দু’টি জোরালো আক্রমনও ব্যর্থ হয়ে যায়।
