২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে রায়ের বাজার স্কুলের বড় জয়

স্ট্যার্ন্ডাড চাটার্ড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে বুধবার রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে উদয়ন স্কুলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

রায়ের বাজারের ২৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে উদয়ন স্কুল মাত্র ৮২ রানে অল আউট হয়ে যায়।

এছাড়া দিনের অন্যান্য ম্যাচে বিআইএস উচ্চ বিদ্যালয় (৩১১/১০) ২০০ রানে গ্রীন লিফ ইন্টারন্যাশনালকে (১১১/১০), এমডিসি মডেল ইন্সটিটিউট (১২৭/৫) পাঁচ উইকেটে মিরপুর আদর্শ বিদ্যানিকেতনকে (১২৬/১০), উইলস লিটল ফ্লাওয়ার আট রানে ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়কে, বিসিআইআর উচ্চ বিদ্যালয় (১৫০/৯) এক উইকেটে ম্যাপল লিফকে (১৪৯/১০) এবং মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় (১৯৬/৮) দুই উইকেটে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলকে (১৯৫/১০) পরাজিত করে।