২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফর: আলতাফই ম্যানেজার থাকছেন

আগামি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান দল। সেলিম আলতাফ ওই সফরেও দলের ম্যানেজার হিসেবে বহাল থাকছেন। ওয়াসিম বারির নেতৃত্বে গঠিত নির্বাচক কমিটি টেস্ট ও ওডিআই সিরিজের জন্য ১৬-সদস্যের দল ঘোষণা করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এড-হক কমিটির মিটিংয়ের পর ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেন, “ভারত সফরে সেলিম আলতাফের পারফরম্যান্সে পিসিবি সন্তুষ্ট, তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাকেই ম্যানেজার হিসেবে বহাল রাখা হয়েছে।”

মুখপাত্র আরও বলেন, “আশা করা হচ্ছে আগামি সোমবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করা হবে এবং ওয়াসিম বারির নির্বাচন কমিটি ইনজামামের নেতৃত্বে খেলোয়াড় বাছাই করে দল গঠন করবে।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আলতাফ পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে ২২টি টেস্টে অংশ গ্রহণ করেন। গত ১ ফেব্রয়ারি তাকে পিসিবির পরিচালক নিযুক্ত করা হয়। তবে গাদ্দাফি স্টেডিয়ামে নিজ অফিসে বসা কিংবা পাকিস্তান ক্রিকেটের পুনর্গঠনের চাইতে তিনি বিদেশ সফরেই বেশি মনোযোগী ছিলেন বলে তার সমালোচকরা বলেন।