২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঙ্গুলি বিশ্বের সবচেয়ে সেরা ক্যাপ্টেন, বললেন হরভজন সিং

নিজের ব্যর্থতার জন্য চারিদিকে যখন সমালোচনা তখন সতীর্থদের কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাচ্ছেন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। হরভাজন সিং তেমিন একজন। ভারতের এই ক্রিকেটার বললেন, সৌরভ একজন অসাধারন ক্যাপ্টেন এবং তার চোখে তিনিই বিশ্বের সেরা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

হরভাজন সিং বলেছেন, সাময়িক ব্যর্থতার জন্য সৌরভকে যেখানে উৎসাহ দেয়া দরকার ছিল সেখানে উল্টো তার সমালোচনা করা হচ্ছে। সমালোচকদের তীব্র  সমালোচনা করে   হরভাজন বলেছেন, সবার উচিত সৌরভকে সমর্থন দেয়া।

ধারাবাহিক ব্যর্থতার পর সৌরভ সর্বশেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ধীর গতির বলের জন্য ৬ ম্যাচের জন্য বহিষ্কার হয়েছেন।

ভারতীয় অধিনায়কই শুধু নয়  ভারতের সাবেক কোচ জন রাইটের অকুণ্ঠ প্রশংসা করেছেন হরভাজন। তিনি বলেন,রাইট একজন অসাধারন কোচ ছিল এবং নির্বাচকরা পরবর্তীতেও এমন একজন কোচ নিয়োগ করবেন বলে তিনি আশা করেন।