ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফিরে আসতে চান শোয়েব
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফিরে আসতে চান পাকিস্তানের পেস বোলার শোয়েব আক্তার। নিজেকে পুরোপুরি ফিট দাবি করে শোয়েব বলেন,তিনি আশা করেন এবার দলে তার জায়গা হবে।
তবে পাকিস্তানের নির্বাচক মন্ডলীর সভাপতি ওয়াসিম বারি কিংবা পাক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি। পাকিস্তানের সাউথ আফ্রিকান ট্রেনার গ্র্যান্ট অবশ্য শোয়েবের শারীরিক অবস্থা সম্পর্কিত রিপোর্ট প্রদান করেছেন।
তবে কয়েকটি সূত্রে জানা গেছে, শোয়েবকে শুধু সুস্থতা প্রমান করলেই চলবে না তাকে একই সাথে নিজের যোগ্যতাও নতুন করে প্রমান করতে হবে।
