২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ক্রিকেট লীগে জয় পেয়েছে বরিশাল, রাজশাহী রানার্স আপ

ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগের চুড়ান্ত পর্বে বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অন্যদিকে সিলেট স্টেডিয়ামে রাজশাহী ৯ উইকেটে স্বাগতিক সিলেটকে হারিয়েছে এবং খুলনা স্টেডিয়ামে স্বাগতিকরা ঢাকার সাথে ড্র করেছে। ২য় অবস্থানে থাকা রাজশাহীর পয়েন্ট ৩৬ এবং খুলনার সংগ্রহ ২৮। এর আগে ৪০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা।

বরিশাল বনাম চট্টগ্রাম

৮৫ রানে ২ উইকেট থেকে বরিশাল শেষ দিনে তৌহিদ এবং প্রসেনজিতের অর্ধশতকে ৫ উইকেটে ২৭২ রান করে। তৌহিদ ৭৪ এবং প্রসেনজিত ৮৪ রান করে এবং আলী আরমান অপরাজিত ৩৭ রান করেন। চট্টগ্রামের পক্ষে গাজী আলমগীর ৫৭ রানে সবকটি উইকেট পান।

সিলেট বনাম রাজশাহী

রাজশাহীকে ১২৪ রানের জয়ের লক্ষ্য বেঁধে দিলে জহিরুল ইসরামের অপরাজিত অর্ধশতকে ৯ উইকেটে জয় পায় রাজশাহী।

খুলনা বনাম ঢাকা

এদিকে খুলনা ২৯৬ রানের লক্ষ্য বেধে দিলে ঢাকা দিনশেষে ২ উইকেটে ১০২ রান করলে ম্যাচ ড্র হয়।