২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে রহমতউল্লাহ মডেল হাইস্কুলের বিশাল জয়

স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে রবিবার ওরিয়েন্ট ক্লাব মাঠে রহমতউল্লাহ মডেল হাই স্কুল মিশু প্রি ক্যাডেট হাইস্কুলের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রহমতউল্লাহ মডেল হাই স্কুল প্রথমে ব্যাট করে ৪৩.৩ ওভারে ৩৩২ রান সংগ্রহ করে। জবাবে মিশু প্রি ক্যাডেট হাইস্কুল ১৮.৫ ওভারে ৯৪ রান করে অলঅউট হয়ে যায়।

এদিকে অন্য এক খেলায় তেজকুনিপাড়া হাইস্কুল (২৯০/১০) ১৬১ রানে স্কলাসটিকাকে (১২৯/১০), গভ. ল্যাবরেটরি স্কুল (১৭১/১) ৯ উইকেটে মানারাত ঢাকা ইন্টারন্যাশন্যালকে (১২৬/১০) পরাজিত করে।

এছাড়া ওয়েস্ট এন্ড হাইস্কুল (১১০/১) ৯ উইকেটে শহীদ নবী হাইস্কুলকে (১০৫/১০) এবং ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল (২৬৫/১০) আধুনিক বিদ্যালয়কে (২৪১/১০) ২৪ রানে পরাজিত করে।

এছাড়াও হ্যাপি টাইম ইন্টারন্যাশনাল স্কুল (১৯১/১০) ৮ রানে শহীদ নবি হাইস্কুলকে (১৮৩/১০) এবং উত্তর বাড্ডা হাইস্কুল (২১১/৯) ১ উইকেটে উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে (২০৭/১০) পরাজিত করে।

অন্যদিকে বিকেএসপি-বি (২১৫/৮) ২ উইকেটে বিকেএসপি-এ (২১৪) কে পরাজিত করে।