২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েকা ক্রিকেট লীগে ক্যাভিলিয়ার্স চ্যম্পিয়ন

টুটুলের অলরাউন্ড নৈপুন্যে পারটেক্স ওয়েকা ক্রিকেট লীগে ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ক্যাভিলিয়ার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ক্রিকেটার্স প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪০ ওভারে ১৯৭ রান সংগ্রহ করে। জাতীয় দলের সাবেক ওপেনার আতাহার আলী খান ১১০ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। ক্যাভিলিয়ার্সের পক্ষে টুটুল ৩২ রানে ৩ টি এবং দুলু ৪১ রানে ২ টি উইকেট লাভ করেন।

১৯৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্যাভিলিয়ার্স ৯ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় লাভ করে। টুটুল ৮২ বলে ৭৪ রান করেন। কিরণ ৫০ বলে ৩৭ রান করেন। সেজান ৩৯ রানে ৩ টি এবং নাগিব ৩২ রানে ২ টি উইকেট লাভ করেন।

অলরাউন্ডার টুটুল ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেস্টা এভং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।