সানিডেল মিনি (বালক) হ্যান্ডবলে শাহীন স্কুলের শিরোপা জয়
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত সানিডেল মিনি (বালক) হ্যান্ডবলের ফাইনালে ১২-৭ গোলে আনসার ভিডিপিকে হারিয়ে রবিবার শিরোপা জিতেছে বি এ এফ শাহীন স্কুল।
খেলার প্রথমার্ধেই শাহীন স্কুল ৭-৫ গোলে এগিয়ে থাকে। বিজয়ী দলের পক্ষে রিফাত ৬ টি, এবং আজিজুল ৪ টি করে গোল করেন এবং বিজিত দলের পক্ষে বাপ্পি ৩ টি এবং খায়রুল ২ টি গোল করেন। টুর্নামেন্টে শাহীন স্কুলের রিফাত শ্রেষ্ঠ খেলোযাড় নির্বাচিত হন। এর আগে সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে শাহীন স্কুল ১৪-০২ গোলে সানিডেলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয়।
টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারনী খেলায় সানিডেল ৭-৪ গোলে বনানী বিদ্যা নিকেতনকে পরাজিত করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী জনাব এম কে আনোয়ার ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষা হামিদা আলী, সাধারন সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, সানিডেলের অধ্যক্ষ তাজিন আহমেদ, বেক্স্রি ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো নান্নু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
