২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে নোমানের ডবল সেঞ্চুরি

স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে শনিবার নবীন সংঘ মাঠে নোমানুর রহমানের ডবল সেঞ্চুরির সুবাদে স্কলারস স্কুল এন্ড কলেজ ১৮৮ রানের বিশাল ব্যবধানের হারিয়েছে ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুলকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রথমে ব্যাট করে স্কলারস সবকটি উইকেট হারিয়ে ৪৩৩ রানের পাহাড় গড়ে তোলে। নোমান ১০৩ বলে দশটি চার এবং ২৬টি ছয়ের সাহায্যে ২২৬ রান করেন। জবাবে ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল ২৪৫ রানে অল আউট হয়ে যায়। টুর্নামেন্টে এটা দ্বিতয়ি ডবল সেঞ্চুরি। এরআগে বুধবার রহমতউল্লাহ স্কুলের বিরুদ্ধে প্রথম জোড়াশতক হাঁকিয়েছিলেন গভ. ল্যাবরেটরি স্কুলের প্রমিত।

দিনের অন্যান্য ম্যাচে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ (৯৫/২) আট উইকেটে সেন্ট জোসেফ স্কুলকে (৯৩/১০), নুরুল হক উচ্চ বিদ্যালয় (১৫৩/৫)পাঁচ উইকেটে জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজকে (১৫২/১০), ড. এম শহিদুল্লাহ আদর্শ স্কুল (২৬০/৬) পাঁচ উইকেটে সানিডেলকে (২৫৯/৯), আইডিয়াল স্কুল এন্ড কলেজ (২৮১/৮) আট উইকেটে রোজ গার্ডেন স্কুলকে (২৭৭/১০), বর্ণমালা হাই স্কুল এন্ড কলেজ (১৯০/৮) দুই উইকেটে আদর্শ বিদ্যাপীঠকে (১৮৬/১০) পরাজিত করে। অন্যদিকে তিতাস গ্যাস আদর্শ স্কুল (১৪৪/১০) এবং রাজধানী স্কুল (১৪৪/১০)’র মধ্যেকার খেলাটি টাই হয়।