সানিডেল মিনি (বালক) হ্যান্ডবলের ফাইনালে আনসার ভিডিপি
সানিডেল ৩য় মিনি (বালক) হ্যান্ডবলের ফাইনালে উঠেছে আনসার ভিডিপি।
ধানমন্ডি মহিলা কমপ্লেক্স মাঠে শনিবার আনসার ভিডিপি দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪ - ৩ গোলে হারায় বনানী বিদ্যানিকেতনকে।
প্রথমার্ধে বিজয়ীরা ৪ - ২ গোলে এগিয়ে ছিল। আনসার দলের খায়রুল এবং বিজিত দলের মুশফিক দু’টি করে গোল করেন।
