সিরাজগঞ্জ ক্রিকেট লিগে একক সংঘ চ্যাম্পিয়ন
সিরাজগঞ্জ ক্রিকেট লিগে শুক্রবার স্থানীয় স্টেডিয়ামে একক সংঘ ১০৮ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।
প্রথমে ব্যাট করে একক সংঘ ৪৫ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯২ রান করে। জবাবে মোহামেডান ৮৪ রানে অল আউট হয়ে যায়।
পাঁচ বছর পর শুরু হওয়া টুর্নামেন্টে ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করে।
