'লুইস গ্রেট আমেরিকান' মোহাম্মদ আলী
বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী লুইস ই মার্টিন গ্রেট আমেরিকান স্বীকৃতি অর্জন করেছেন। সংখ্যালঘুদের নিয়ে কাজ করা একটি সংগঠন তাকে বিশ্বসেরার এই উপাধিতে ভূষিত করেছে।
ন্যায় এবং মানবতার জন্য আলীর জীবনব্যাপি কাজের স্বীকৃতি এটি।
বুধবার দি জয়েন্ট সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্টাডিজ’র বার্ষিক নৈশভোজে সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীকে ‘লুইস ই মার্টিন গ্রেট আমেরিকান’ উপাধিতে ভূষিত করা হয়।
বর্তমানে মোহাম্মদ আলী পারকিনসনস রোগে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন নি।
এই উপাধি পূর্বেও পেয়েছেন দু’জন। তারা হলেন ওয়াশিংটন এ্যাটর্নি ভারনন জর্ডান এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার।
মার্টিন ছিলেন এই সেন্টারের যুগ্ম প্রতিষ্ঠাতা।
