২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ জাতীয় বধির ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত

গত পাঁচদিন ধরে অনুষ্ঠিত একাদশ জাতীয় বধির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার উডেন ফ্লোর জিমনেশিয়ামে সমাপ্ত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুরুষ এককের শিরোপা জিতেছেন রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির জাভেদ হোসেন মুন্না। ফাইনালে তিনি সিলেট বধির সংস্থার দুলাল মোহাম্মদ দস্তগীরকে হারান।

অপরদিকে ঢাকা বধির সমিতির শিরিন সুলতানাকে হারিয়ে নরসিংদী বধির সংস্থার নুরুন্নাহার ইভা জিতেছেন মহিলা এককের শিরোপা।

পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছেন ঢাকা বধির সমিতির নজরুল ইসলাম ও ফিরোজ খান জুটি। তারা রাঙ্গামাটির জাভেদ হোসেন মুন্না ও এরশাদ হোসেনকে পরাজিত করেন।

সারাদেশের তেরোটি জেলা থেকে আটজন মহিলাসহ মোট চল্লিশজন বধির খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহন করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এ সময় বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লুৎফুন্নেসা হক বকুল উপস্থিত ছিলেন।

বধির ক্রীড়া ফেডারেশন ফুটবল, এথলেটিক্স, দাবা ও ক্যারম প্রতিযোগিতারও আয়োজন করে বলে অফিস সেক্রেটারি আবুল খায়ের জানিয়েছেন।