২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচ রাইটকে আড়ম্বর বিদায় সংবর্ধনা দেবে ভারত

ভারতের বিদেশী কোচ জন রাইটকে আড়ম্বরপূর্ন বিদায় সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশী কোচ হিসেবে দীর্ঘ সাড়ে চার বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

২০০০ সালে রাইট যখন কোচ হিসেবে দায়িত্ব নেন তখন অনেকেই তার সমালোচনা করেছিলেন। কিন্তু এখন সে সব শুধুই অতীত। নিজের যোগ্যতায়  ভারতের অন্যতম সফল কোচের মর্যাদা পেয়েছেন তিনি। দায়িত্ব নেয়ার পর থেকে অত্যন্ত সফলভাবে  ভারতের পুরো দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। 

পাকিস্তানের সাথে সর্বশেষ ওয়ানডে সিরিজ হারলেও রাইটের নেতৃত্বে ২০০৪ সালে পাকিস্তানের মাটিতে অসাধারন খেলে  টেস্ট এবং ওয়ানডে উভয় সিরিজই জিতে এসেছিল ভারত।

ভারতের সহ অধিনায়ক রাহুল দ্রাবিড় বলেছেন, আমরা রাইটকে আড়ম্বভাবে বিদায় জানাবো। তিনি আরো বলেন, আমরা তার অবদানের কথা সবসময়ই মনে রাখবো।

এদিকে বিদায় নিতে যাওয়া রাইট বলেছেন, ভারতীয় দলকে ভাল করতে হলে আরো ধৈয্য এবং লড়াকু মনোভাব দেখাতে হবে। তিনি বলেন,ভারতের ক্রিকেট প্রিয় জনগণ একটা অসাধারন শক্তি। ক্রিকেট যেন তাদের জীবনেরই অংশ।

দীঘদিন ধরে বিদেশে থাকার পর পরিবারের সাথে  একান্ত সময় কাটনোর জন্য রাইট সরাসরি দেশে ফিরবেন।