২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের শুভসূচনা

মুন্সিগঞ্জ স্টেডিয়ামে রোববার থেকে শুরু হওয়া আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জ দল ভারতের আসাম দলকে ১৪ - ১৩ পয়েন্টে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ম্যাচের প্রথমার্ধে মুন্সিগঞ্জ ৫ - ৮ পয়েন্টে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুনভাবে লড়াইয়ে ফিরে আসে এবং জয় নিয়েই মাঠ ত্যাগ করে।

টুর্নামেন্টে ভারতের আসাম, ত্রিপুরা, চব্বিশ পরগনা, দক্ষিন দিনাজপুর এবং বাংলাদেশের মুন্সিগঞ্জ ও ঢাকা ব্লু দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি সাইফউদ্দিন আহমেদ মানিক, সাধারন সম্পাদক কাজী রাজিব উদ্দিন এবং মুন্সিগঞ্জ পৌরসভা চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

সোমবারের খেলা: ঢাকা ব্লু বনাম ত্রিপুরা, দক্ষিন দিনাজপুর বনাম আসাম, চবিবশ পরগনা বনাম ত্রিপুরা এবং মুন্সিগঞ্জ বনাম দক্ষিন দিনাজপুর।