২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ড

স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার কারনে দীর্ঘ ৪৫ দিন বিরতির পর আবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। ২১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিববত ২০তম ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

১৮টি দলের অংশগ্রহনের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা ৫ মার্চ শেষ হয়েছে। প্রথম রাউন্ডের তিন গ্র“প চ্যাম্পিয়ন - ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব, আরামবাগ কেসি এবং ঢাকা ওয়ান্ডর্রাস দ্বিতীয় রাউন্ডে দেশের সেরা পাঁচটি দলের মুখোমুখি হবে।

এরআগে টুর্নামেন্ট কমিটি গতবারের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং রানার আপ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শীর্ষ দল হিসেবে বিবেচনা করে দ্বিতীয় রাউন্ডের গ্র“পিং সম্পন্ন করেছে। রোববার কমিটি টুর্নামেন্টের নতুন ফিক্সচার ঘোষনা করেছে।

নতুন সময়সূচী অনুযায়ী প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বিকেল চারটায় মোহামেডান ক্লাব এবং ঢাকা ওয়ান্ডার্রাস লড়াইয়ে নামবে। অপর খেলায় আবাহনী লিমিটেড মুখোমুখি হবে আরামবাগ কেসির।

পরদিন প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ লড়বে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবের সাথে এবং দ্বিতীয় ম্যাচে ব্রার্দাস ইউনিয়ন খেলবে দেশের নতুন ফুটবল শক্তি শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে।

২৮ এবং ২৯ এপ্রিল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফাইনাল এবং স্থাননির্ধারনী ম্যাচের সময় ঘোষনা করা হয়নি।