ভারতের সামনে ৩০৪ রানের চ্যালেঞ্জ
পাক-ভারত ৬ষ্ঠ ওয়ানডেতে ভারতের সামনে জয়ের জন্য ৩০৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান।
সকালে টসে জিতে পাক অধিনায়ক ইনজামাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শোয়েব মালিক, ইউসুফ ইয়োহানা, এবং ইনজামামের সম্মিলিত ব্যাটিংয়ে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৩০৩ রান সংগ্রহ করে।
