সর্বশেষ ওয়ানডে ম্যাচ দেখতে মোশাররফ এখন ভারতে
পাক-ভারত ৬ষ্ঠ ওয়ানডে ম্যাচ দেখার জন্য শনিবার ভারতে পৌঁছেছেন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
২০০১ সালের পর এটাই তার প্রথম ভারত সফর। ১৭ এপ্রিল মোশাররফ এবং মনমোহন সিং দুজনেই মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করবেন। এছাড়াও ভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ শীর্ষ নেতারা মাঠে উপস্থিত থাকবেন।
পাক প্রেসিডেন্ট ভারতে পৌছে বলেছেন, আমি ভারতে শান্তির বার্তা নিয়ে এসেছি। পাক প্রেসিডেন্টের এ সফর শুধুমাত্র ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দুদেশের মধ্যৈকার বিবদমান সমস্যাগুলো নিয়ে শোশাররপ এভং মনমোহন সিং ভেঠকে বসবেন।
