স্কুল ক্রিকেটে বিকেএসপি বি দল ৫৫৫ রানের বিশাল জয় পেয়েছে
স্কুল ক্রিকেটে স্কলাসটিকার বিরুদ্ধে ৫৫৫ রানের বিশাল এক জয় পেয়েছে বিকেএসপি বি দল। লালমাটিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত ৫০ ওভারে তারা ৬২১ রান সংগ্রহ করে। ৬২২ রানের রানের পাহাড় চেজ করতে মাত্র ৬৬ রানেই স্কলাসটিকার ইনিংস শেষ হয়।
বিকেএসপির সৈকত আলী ৭৫ বলে ১৫৩ রান করেন। সৈকত ১৭ টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউণ্ডারি হাকান। এছাড়া মমিনুল হক ৮৮ বলে অপরাজিত ১৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। মমিনুল ১৭টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউণ্ডারির মাধ্যমে এ রান করেন। এছাড়া শাহজাদা ৫৯ বলে ১৪৩ রান করেন। তার ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১৪টি ওভার বাউণ্ডারি ছিল।
ধানমণ্ডি ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে শহীদ রমিজ উদ্দিন কলেজ (৩৮৪/১০) বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে (৮৫/১০) ১২৯ রানে পরাজিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অপর খেলায় রহমতউল্লাহ হাই স্কুল (১৯৬/৫) ধানমণ্ডি টিউটোরিয়ালকে (১৯৪/১০) ৫ উইকেটে হারিয়ে দিয়েছে।
এছাড়া ইকবাল রোড মাঠে জুুনিয়র ল্যাবরেটরি স্কুল (১৪৯/৪) ৬ উইকেটে নবকুুমার ইনস্টিটিউটকে (১৪৬/১০) এবং উত্তরা ফ্রেণ্ডস ক্লাব মাঠে প্যারামাউন্ট হাইস্কুল (১৬৪/৩) উত্তর বাড্ডা বিদ্যানিকেতনকে (১৬১/১০) ৬ উইকেটে পরাজিত করে।
এছাড়া মিরপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিকেএসপি এ দল (৪২৭/৭) বাড্ডা আলাতুন্নেসা হাইস্কুলকে (৫৭/১০) ৪১৫ রানে পরাজিত করে। ইজাল আহমেদ ১৯টি বাউণ্ডারির মাধ্যমে ৮০ বলে ১১৩ রান করেন।
