২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাপল লিফ মিনি হ্যাণ্ডবল প্রতিযোগিতার ফলাফল

ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ম্যাপল লিফ ২য় মিনি (বালিকা) হ্যাণ্ডবল প্রতিযোগিতায় ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীন হেরাল্ড, ধানমণ্ডি কামরুন্নেছা এবং সানিডেল সেমিফাইনালে উত্তীর্ন হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার অনুষ্ঠিত খেলায় ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ৪-৩ গোলে ভিকারুন্নেসাকে, গ্রীন হেরাল্ড ১১-০ গোলে আগা খান স্কুলকে, ধানমণ্ডি কামরুন্নেছা ১৬-০ গোলে রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলকে এবং সানিডেল ৫-২ গোলে ওয়াইডব্লিউসিকে পরাজিত করে।

দিনের অপর খেলায় বনানী বিদ্যানিকেতন বিআইএসকে ৩-১ গোলে, লেক সার্কাস গার্লস হাইস্কুল মোহাম্মদপুর প্রিপারেটরিকে ৮-০ গোলে পরাজিত করে। ভিকারুন্নেসা ও বনানী বিদ্যানিকেতনের মধ্যে খেলাটি ৫-৫ গোলে ড্র হয়। আগামী রোববার সেমিফাইনালের দুুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী একেএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।