২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিফাতকে শুভেচ্ছা জানিয়েছেন জয়

বাংলাদেশের কৃতি সন্তান রিফাত বিন সাত্তার গ্র্যাণ্ডমাষ্টার খেতাব অর্জনে ৩য় নর্ম লাভ করায় অভিনন্দন জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের দৌহিত্র ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 04:14 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার এক বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় বলেন,আমাদের প্রিয় স্বদেশে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য মেধাবী শিক্ষিত যুব সমাজের প্রয়োজন সব থেকে বেশি। এক্ষেত্রে রিফাত বিন সাত্তারের এই গৌরবদীপ্ত অর্জন দেশকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনসহ বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করবে।

সজীব ওয়াজেদ জয় রিফাত বিন স্ত্তাারের উজ্জ্বল ভবিষ্যত কামনার পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ উত্তোরত্তোর সাফল্য কামনা করেন।