২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিলেন জিদান

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে উঠার জন্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্সকে প্রতিকুল অবস্থা থেকে উদ্ধারের জন্য পুনরায় মাঠে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 03:47 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

৩২ বছর বয়স্ক ফরাসী তারকা জিজু নিজের ওয়েবসাইটে বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি আমার সিদ্ধান্তে অনড়।”

বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্স প্রথম ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচেই হেরেছে। এই মূহুর্তে তারা গ্র“পে  ইসরাইলের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। কিন্তু গ্র“পের অপর দলগুলো সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ডের পয়েন্ট ব্যবধান খুব বেশি নয়। সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড উভয় দেশ এক খেলা হাতে রেখে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

জিদানের আর্ন্তজাতিক অঙ্গনে ফেরার বিষয়টি আরো বেশি আলোচিত হয় ফ্রেঞ্চ জাতীয় দলের কোচ রেমন্ড ডমিনেচের বক্তব্যর জন্য। কোচ ধারনা করেছিলেন জিদান দলের প্রয়োজনে আবার ফিরে আসবেন। এমনকি জাতীয় দলের দরজা জিদানের জন্য সবসময়ই খেলা বলে জানিয়েছিলেন কোচ।