গ্রান্ড মাষ্টার হওয়ার জন্য তৃতীয় নর্মটিও অর্জন করেছেন রিফাত
গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনের জন্য যে তৃতীয় নর্মটি প্রয়োজন ছিলো সেটিও অর্জন করেছেন বাংলাদেশের আর্ন্তজাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার। উজবেকিস্তানের গ্রান্ড মাষ্টার সাফিনকে হারানোর পর রিফাত এই নর্মটি অর্জন করলেন।
তবে তিনটি নর্ম অর্জন করলেও গ্রান্ডমাস্টার গৌরব অর্জন করার জন্য তাকে আগামী জুনে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের পর্যালোচনার জন্য অপেক্ষা করতে হবে। গ্রান্ড মাস্টার পদক অর্জনের জন্য একজন খেলোয়াড়কে ২৫০০ রেটেড হতে হয়। কিন্তু রিফাতের রেট পয়েন্ট ২৪৭৩।
এখন ২৫০০ রেট পয়েন্ট অর্জনের জন্য রিফাতকে আরেকটি গ্রান্ড মাষ্টার টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে হবে।
শুক্রবার টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের পর রিফাত সাংবাদিকদের জানান, জুলাইতে ভারতে এশিয়ান দাবায় তিনি গ্রান্ড মাষ্টার খেতাবের জন্য দুই পয়েন্ট সংগ্রহের চেষ্টা চালাবেন।
এদিকে ঢাকায় সমাপ্ত গ্রান্ড মাষ্টার দাবায় ভারতের জিএম সূর্য শেখর গাঙ্গুলি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের রিফাত বিন সাত্তার রানার আপ হওয়ার গৌরব লাভ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ সুজাউদ্দিন, স্পনসর ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড লিজিং কোম্পানীর চেয়ারম্যান এম মাঈদুল ইসলাম উপস্থিত ছিলেন।
