দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৮ রানে পরাজিত হয়েছে শ্রীলংকা
ওয়েলিংটনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্টে ইনিংস ও ৩৮ রানে পরাজিত হয়েছে সফরকারী শ্রীলংকা। এর ফলে ১-০ তে সিরিজ এগিয়ে থাকলো কিউইরা। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছে লু ভেনসেন্ট।
টেস্টে টস জিতে নিউজিল্যাণ্ড শ্রীলংকাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথম ইনিংসে শ্রীলংকা ২১১ রান করে অলআউট হয়ে যায়। সামারাভিরা দলের ৭৩ রান করেন। মার্টিন ৬ টি উইকেট লাভ করেন। পক্ষান্তরে লু ভেনসেন্টের অসাধারণ দ্বি-শতকে কিউইরা প্রথম ইনিংসে ৫২২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে শ্রীলংকা ২৭৩ রানে অল আউট হয়ে যায়। ফলে কিউইরা ইনিংস ও ৩৮ রানের সহজ এক জয় পায়।
