জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফলাফল
উডেন ফ্লোর জিমনেশিয়ামে বুধবার গ্রামীন ফোন জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম দিন পুরুষ বিভাগের ১৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিমানের পরশ, সুমন এবং মোক্তার যথাক্রমে সিলেটের কাওসার, দিনাজপুরের গৌরাঙ্গ এবং চট্টগ্রামের ইয়াসিনকে, বাংলাদেশ আনসারের সারোয়ার, রাজু, জাবেদ এবং সাইফুদ্দিন যথাক্রমে রংপুরের পিন্টু, চট্টগ্রামের আরিফুর, বাগেরহাটের আমিনুর ও চট্টগ্রামের আরমানকে, গোপালগঞ্জের এনায়েত ও হান্নান যথাক্রমে ময়মনসিংহের তুষার ও রাজশাহীর রাশেদুলকে, বগুড়ার মাশরাফি ও আলম যথাক্রমে যশোরের নিয়ামুল এবং ময়মনসিংহের মোবারককে, কুড়িগ্রামের রমজান সিলেটের সাব্বিরকে এবং ভোলার রিংকু রাজবাড়ীর মাহবুবুরকে পরাজিত করেন। সবগুলো ম্যাচই ২- ০ সেটে নিস্পত্তি হয়।
শেষ ম্যাচে চট্টগ্রামের জিয়া ২- ১ সেটে হারান লক্ষ্মীপুরের নিশানকে।
