ম্যাপল লিফ মিনি হ্যান্ডবলের যাত্রা শুরু
বনানী বিদ্যানিকেতনকে ১০ দশ গোলে হারিয়ে ম্যাপল লিফ মিনি (বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। বুধবার থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি অধ্যক্ষ হামিদা আলী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এবং ম্যাপল লিফের অধ্যক্ষ জেবা আলী।
উদ্বোধনী দিনের অন্যান্য ম্যাচে ভিকারুন্নিছা ৭- ১ গোলে বিআইএসকে, ধানমন্ডি টিউটোরিয়াল ৩- ০ গোলে আগা খান স্কুলকে, সেন্ট জুডস ইন্টারন্যাশনাল ৫- ৩ গোলে গ্রীন হেরাল্ডকে, ধানমন্ডি কামরুন্নেছা ৭- ২ গোলে সামার ফিল্ডকে, সাউথ পয়েন্ট ৪- ৩ গোলে রেডিয়্যান্ট ইন্টারন্যাশনাল স্কুলকে, ওয়াই ডব্লিউ সি এ ৫- ৩ গোলে মোহাম্মদপুর প্রিপারেটরীকে এবং সানিডেল ১১- ৩ গোলে লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
