অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব - ১৯ ক্রিকেট দল। বুধবার ডেলবার্ট পার্কে দ্বিতীয় সীমিত ওভারের ম্যাচে বাংলাদেশ ৪৬ রানে হারায় স্বাগতিকদের।
প্রথম ম্যাচে সফরকারীরা একই প্রতিপক্ষের বিরুদ্ধে ১৩ রানে জয় পেয়েছিল।
প্রথম ব্যাট করে জুনিয়র টাইগাররা ৪০ ওভারে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। নাজমুল হোসেন সর্বোচ্চ অপরাজিত ৫০ রান করেন। এছাড়া মেহেদী হাসান ৪৮, শামসুর রহমান ২৬ এবং রাকিবুল হাসান ২৪ রান করেন।
জবাবে অস্ট্রেলিয়া নাজমুস সাদাত, কামরুল ইসলাম ও রেজাউল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায়। সাদাত চারটি, কামরুল এবং রেজাউল দু’টি করে উই্েকট লাভ করেন।
বাংলাদেশ ১৫ ও ১৬ এপ্রিল তাদের পরবর্তী দু’টি ম্যাচ খেলবে সানশাইন কোস্ট দলের বিরুদ্ধে।
