ছয় ম্যাচের জন্য বহি®কৃত হলেন ভারতীয় অধিনায়ক গাঙ্গুলি
আহমেদাবাদে মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে ধীর গতিতে বোলিং করানোর অপরাধে ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পরবর্তী ছয় ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পরের দু’টি ম্যাচে খেলতে পারছেন না গাঙ্গুলি।
ম্যাচ রেফারি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে গাঙ্গুলির এই শাস্তির কথা জানিয়ে দিয়েছেন। খবর বার্তা সংস্থার।
গাঙ্গুলির পরিবর্তে সহঅধিনায়ক রাহুল দ্রাবিড় দলকে নেতৃত্ব দেবেন। আর অধিনায়কের জায়গায় দলে ঢুকছেন শ্রীধরন শ্রীরাম। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে শেষ দু’টি ওয়ানডেতে ইরফান পাঠানের পরিবর্তে অভিজ্ঞ অনিল কুম্বলেও দলে ফিরছেন।
এর আগের ম্যাচে জামশেদপুরে একই অপরাধে গাঙ্গুলির ম্যাচ ফি’র ৭০% কেটে নেওয়া হয়েছিল।
