অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল
অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। মঙ্গলবার ফেলবার্গ পার্কে প্রথম সীমিত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ দলকে ১৩ রানে হারিয়ে দেয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
বৃষ্টির কারনে ম্যাচটি ৩০ ওভারে নামিয়ে আনা হয়। লো স্কোরিং ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশ নাজমুলের ২০ রানে ভর করে ৮১ রান সংগ্রহ করে।
জবাবে অস্ট্রেলিয়া ২৯ দশমিক ৪ ওভারে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের সোহরাওয়ার্দী চার, মার্শাল আইয়ুব তিন এবং রেজাউল ইসলাম দু’টি উইকেট লাভ করেন।
