২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রান্ড মাষ্টার দাবার শীর্ষে শেখর

ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড লিজিং গ্রান্ড মাষ্টার দাবার অষ্টম রাউন্ড শেষে এককভাবে শীর্ষে রয়েছেন ভারতীয় গ্রান্ডমাষ্টার সূর্য শেখর গাঙ্গুলি। সোমবার অষ্টম রাউন্ডের খেলায় গ্রান্ড মাষ্টার আলদাচেভ সাঈদালীকে হারিয়ে সাত পয়েন্ট লাভ করেন শেখর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বাংলাদেশের গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান, রাশিয়ান গ্রান্ড মাষ্টার ফোমিনাহ এবং আর্ন্তজাতিক মাষ্টার এনামুল হোসেন রাজিব ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অষ্টম রাউন্ডের খেলায় জিয়া, ফোমিনাহ এবং রাজিব যথাক্রমে বিজয়ালক্ষী, সত্যপ্রগায়ন এবং আনোয়ারকে পরাজিত করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের আর্ন্তজাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার।