২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন (বিবিএফ)’র উদ্যোগে উডেন ফ্লোর জিমনেশিয়ামে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে গ্রামীন ফোন ২৬তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান বিকেল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে ফেডারশনের সভাপতি কুতুবুদ্দিন আহমেদ জানান, ৪৫টি দলের ২০ জন মহিলাসহ রেকর্ডসংখ্যক ১৩০ জন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

প্রতিযোগিতার ব্যয় ধরা হয়েছে তিনলাখ ৪৩ হাজার টাকা। এরমধ্যে স্পনসরশীপ বাবদ গ্রামীন ফোন দুই লাখ টাকা দিচ্ছে। বাকি অর্থ ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

উঠতি এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ফেডারেশন পরবর্তীতে প্রশিক্ষনের আয়োজন করবে বলে সংবাদ সম্মেলনে জানান  কুতুবুদ্দিন আহমেদ।