২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে উইলস লিটল ফ্লাওয়ারের সহজ জয়

রাজধানীর বিভিন্ন ভেন্যুতে সোমবার স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটের দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ওরিয়েন্ট ক্লাব মাঠে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল (৩২৩/১০) ১৭৩ রানে সৌরভ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে (১৫০/১০), ইকবাল রোড মাঠে মতিঝিল গভ. বয়েজ হাই স্কুল (২৭৯/১০) ১৬২ রানে হারায় আদর্শ বিদ্যালয়কে (১১৭/১০)।

লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় (২৪৬/১০) ১৫৫ রানে রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়কে (৯১/১০), ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয় (১০৫/২) আট উইকেটে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। 

দিনের অন্যান্য ম্যাচে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় (১৮৩/৩) সাত উইকেটে মিরপুর আদর্শ বিদ্যা নিকেতনকে (১৮২/১০), ইসলামিক আদর্শ উচ্চ বিদ্যালয় (১৭১/৪) ছয় উইকেটে বিএলএস উচ্চ বিদ্যালয়কে (১৬৮/১০), সানিডেল (১৫৭/৪) ছয় উইকেটে লরেটোকে (১৫৬/১০), মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয় (১৬৮/১০) ৭৩ রানে খিলগাঁও গভ. উচ্চ বিদ্যালয়কে (৯৫/১০), উদয়ন স্কুল (১০৩/১০) ২১ রানে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুলকে (৮২/১০), নতুন জুরাইন কেএম মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয় (১০২/১০) ১৭ রানে রশীদ আদর্শ উচ্চ বিদ্যালয়কে (৮৫/১০) পরাজিত করে।