২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত আহমেদাবাদ ওয়ানডেকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

মঙ্গলবার আহমেদাবাদে শুরু হচ্ছে পাক-ভারত ৪র্থ ওয়ানডে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে যে কোনরকম সহিংসতা এড়াতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পাক-ভারত ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-১ এ সিরিজ এগিয়ে রয়েছে। পাকিস্তান যেমন আজ ম্যাচে ফিরে আসতে চাইছে তেমনি ভারতও চাইছে আজকের ম্যাচে জিতে  সিরিজে নিজেদের আধিপত্য বজায় রাখতে।  

আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে বাংলাদেশ সময়  সকাল সাড়ে ৯ টায় খেলা শুরু হবে। আহমেদাবাদ ভারতের গুজরাট রাজ্যের রাজধানী। ২০০২ সালে এখানে হিন্দু-মুসলিম ভয়াবহ দাঙ্গায় প্রায় ২৫০০ লোক নিহত হয় যাদের অধিকাংশই মুসলিম। কাজেই সরকার চাইছে না আহমেদাবাদে কোনরকম ঝামেলা হোক।

ভারতীয় পুলিশ জানিয়েছে তারা আগত ৫০,০০০ দর্শকের প্রত্যেকের টিকিটের পাশাপাশি পরিচয়পত্রও পরীক্ষা করা হবে।

গুজরাটের পুলিশ জেনারেল জানিয়েছেন, তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। স্টেডিয়ামের ভেতরে, বাইরে এবং শহরের সব প্রবেশ পথে নিরাপত্তাকর্মীরা থাকবে। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ দিন  অতিবাহিত  হোক আমরা সেটাই চাই।

এদিকে পাক-ভারত গুরুত্বপূর্ণ এ ম্যাচ নিয়ে দু’দেশের  সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পাক সমর্থকরা চাইছে এ ম্যাচ জিতে পাকিস্তান জয়ের ধারায় থাকুক। অন্যদিকে ভারতীয় সমর্থকরা চাইছে এ ম্যাচ জিতে ভারত সিরিজে এগিয়ে থাকুক এবং ওয়ানডে সিরিজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করুক।

প্রথম দুটি ওয়ানডেতে ভারত জিতলেও জামশেদপুরে ভারত ১০৬ রানে পরাজিত হয়। ভারত চাইছে তাদের সে হারের প্রতিশোধ নিতে। অন্যদিকে পাকিস্তান চাইছে এই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন জিইয়ে রাখতে।