২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদ ওয়ানডের সমস্ত টিকেট শেষ

আহমেদাবাদে অনুষ্ঠিতব্য পাক-ভারত চতুর্থ ওয়ানডের সমস্ত টিকেট খেলা শুরুর একদিন আগেই বিক্রি হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

গুজরাট ক্রিকেট  এসোসিয়েশন (জিসিএ) জানিয়েছে তারা কোনরকম ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করেছে। তবে দশর্করা অভিযোগ তুলেছে টিকিট বিক্রিতে অনিয়ম হয়েছে। 

১২ এপ্রিল আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪৭,০০০।  জিসিএি জানিয়েছে, তারা ৩৫,০০০ টিকিট সরাসিরি বিক্রি করেছে এবং বাকি ১২ হাজিার টিকেট বিভিন্ন সংস্থার মাধ্যমে ছেড়েছে।

তবে দূর থেকে আসা দর্শকরা বলেছে ভিন্ন কথা। তারা বলেছে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িযে থেকেও তারা কোন টিকিট পায়নি।  তবে জিসিএ প্রেসেিডন্ট নরহরি আমিন বলেছেন, আমরা সব নিয়ম মেনেই টিকিট বিক্রি করেছি। একজন লাইনে দাঁড়িয়ে ৪ টির বেশি টিকটি কিনতে পারেননি।