বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লীগে কাপ জয়ের আশা এখনও জিইয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার বার্নেবু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের মাত্র ২০ মিনিটে জিদান এবং রোনাল্ডো দু’টি গোল করে রিয়েলেকে এগিয়ে নেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অবশ্য বার্সেলোনা একটি গোল পরিশোধ করে। দ্বিতীয়ার্ধে মাইকল ওয়েন পরপর দু’টি গোল করে রিয়েলকে জয়ের পথে নিয়ে যান। খেলা শেষ হওয়ার আগে বার্সেলোনা আরেকটি গোল পরিশোধ করে।
