শ্রীলঙ্কার টপ অর্ডারকে গুড়িয়ে দিয়েছে মার্টিন
শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ফাস্ট বোলার ক্রিস মার্টিনের বিধ্বংসী বলে শ্রীলঙ্কা দলের ব্যাটিং বিপর্যয় ঘটে। টপ অর্ডারের একের পর এক ব্যাটসম্যানকে ধরাশায়ী করে নিউজিল্যান্ডকে স্বস্তিকর অবস্থায় এন দেন মার্টিন। শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ড দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৫২ রান করেছে।
ওয়েলিংটনের এ ম্যাচে মার্টিন ৫৪ রানের বিনিময়ে ৬টি উইকেট লাভ করেন যা তার ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় দিন শ্রীলঙ্কার চেয়ে ১৫৯ রান পিছিয়ে থেকে তারা ব্যাট শুরু করবে এবং হাতে রয়েছে ১০ উইকেট।
জেমস মার্শাল ৩৩ বলে ২৪ রান করেন। তার সহযোগী ব্যাটসম্যান ক্রেগ কামিং ১৪ রানে অপরাজিত রয়েছেন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান তোলেন থিলান সামারাভিরা (৭৩) এবং উপল চন্দনার মূল্যবান সংগ্রহ ৪১। মার্টিনের সাফল্যের শিকার হন মারভান আতাপাতু (০), সাঙ্গাকারা (১৬), মাহেলা জয়বর্ধনে (১), জয়সুরিয়া (২২), তিলকারতœ দিলশান (৯)।
শ্রীলঙ্কা ৬৫ রানে ৫ উইকেট খুইয়ে মধ্যাহৃ ভোজে যায়। পুনরায় খেলা শুরু হওয়ার পরই সনথ কালাভিথিগোডা (৭) এবং চামিন্ডা ভাস (৫) এর উইকেট দু’টির দ্রুত পতন ঘটে।
সামারাভিরা টেস্টে তার অষ্টম অর্ধ শত পূরণ করেন ১২৮ বলে। চন্দনার সাথে অষ্টম উইকেট জুটিতে সামারাভিরা ৮৯ রান তোলেন যা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা রেকর্ড।
গত সপ্তাহে নেপিয়ারে অনুষ্ঠিত শ্রীলংকা-নিউজিল্যান্ডের প্রথম টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হয়।
