২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে দক্ষিন আফ্রিকা

ত্রিনিদাদ টেস্টে ভালোই লড়ছে প্রোটিয়াসরা। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিন আফ্রিকা ছয় উইকেটে ৩৭০ রান তুলে ২৩ রানে এগিয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

অধিনায়ক গ্রায়েম স্মিথ ১৪৮ রান করেন। স্মিথের এটা নবম টেস্ট সেঞ্চুরি। হার্শেল গিবস, অ্যাশয়েল প্রিন্স এবং মার্ক বাউচার ৬২ ওভারে ১০৩ রান যোগ করলে ম্যাচে ফিরতে সক্ষম হয় দক্ষিন আফ্রিকা। ক্যারিবিয় বোলারদের মধ্যে পেসার পেড্রো কলিন্স ও ডিওয়াইন ব্রাভো দু’টি করে উইকেট লাভ করেন।

এরআগে শনিবার ওয়েস্ট ইন্ডিজ ৩৪৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে।

টেস্টের তৃতীয় দিন দক্ষিন আফ্রিকার অধিনায়ক স্মিথকে যোগ্য সহায়তা দেন নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা মন্ডে জনডেকি। স্মিথের সেঞ্চুরির পর খেলা আসল লড়াইয়ে রূপ নেয়।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শিবনারায়ন চন্দরপাল এই জুটি ভাঙ্গতে নতুন বলে আক্রমন চালানোর সিদ্ধান্ত নেন। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমান করেন পেসার কলিন্স, জনডেকির অফ স্ট্যাম্প উপড়ে দিয়ে। স্মিথ আর জনডেকির জুটিতে রান উঠেছে ৪১ আর এতে জনডেকির অবদান ১৪।

মাঠে নামেন গিবস। হাইন্ডসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে স্মিথের সাথে লড়াই চালিয়ে গেছেন গিবস। শেষপর্যন্ত গিবসও কলিন্সের বলে বোল্ড হয়ে যান।

গিবসের আউটের পর প্রিন্স এবং বাউচার বলে বলে রান তুলে তৃতীয় দিনটি পার করে দিয়েছেন।