২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে শহীদ রমিজউদ্দিন স্কুলের ৩০৭ রানের বিশাল জয়

স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে রোববার রবিউল আলমের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজ ৩০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুলকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

নবীন সংঘ মাঠে শহীদ রমিজউদ্দিন স্কুল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩৭০ রানের পাহাড় গড়ে তোলে। রবিউল ৮৯ বলে ১০৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ব্লু বার্ড ২১ দশমিক ৩ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায়। রমিজউদ্দিন স্কুলের রাকিব চার উইকেট লাভ করেন।

দিনের অন্যান্য ম্যাচে ম্যাপল লিফ (৩৫২/৭) ৮৫ রানে জুনিয়র ল্যাবরেটরি ইন্টারন্যাশনালকে (২৬৭/১০), হ্যাপি টাইম ইন্টারনাশনাল (২৭৫/৯) ২২৯ রানে নবকুমার ইন্সটিটিউশনকে (৪৬/১০), গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় (৩০৫/১০) ১৫৫ রানে ধানমন্ডি টিউটোরিয়ালকে (১৫০/১০), নয়া পল্টন লাইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (১৮০/১০) ১১৭ রানে বাংলাদেশ ইন্টারন্যাশনালকে (৬৩/১০) এবং এনাম চিলড্রেনস এডুকেশন (৯৬/৫) পাঁচ উইকেটে আধুনিক বিদ্যালয়কে (৯১/১০) পরাজিত করে।