পারটেক্স স্কোয়াশের শিরোপা জিতেছেন স্বপন
পারটেক্স উন্মুক্ত স্কোয়াশের প্রিমিয়ার গ্র“পের শিরোপা জিতে নিয়েছেন বগুড়া ক্যান্টনমেন্ট ক্লাবের স্বপন পারভেজ। রোববার গুলশান ক্লাবের স্কোয়াশ কোর্টে স্বপন গুলশান ক্লাবের বিশুনাথকে ৩- ২ সেটে পরাজিত করেন।
উর্ধ্ব- ৪০ গ্র“পে গুলশান ক্লাবের আব্দুস সাত্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন একই ক্লাবের রাশেদ চৌধুরী।
প্রধান অতিথি গুলশান ক্লাবের সভাপতি এসএম আব্দুল মান্নান বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। পারটেক্স গ্র“পের পরিচালক রুবেল আজিজ এসময় উপস্থিত ছিলেন।
