ক্রিকেটার সানোয়ার এবং সাইফুলের হাতে জমির দলিল তুলে দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার তাঁর কার্যালয়ে ময়মনসিংহের দুই কৃতি ক্রিকেটার সানোয়ার হোসেন এবং সাইফুল ইসলামের হাতে প্রধানমন্ত্রী প্রতিশ্র“ত জমির দলিলপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী দুই ক্রিকেটারকে নিজ জেলার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।
জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, বিসিবি সভাপতি আলী আসগর লবি এবং সংসদ সদস্য আলহাজ্ব মোসাদ্দেক আলী এসময় উপস্থিত ছিলেন।
সানোয়ার হোসেন এবং সাইফুল ইসলাম ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন।
আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী ক্রিকেট দলের সব খেলোয়াড়দের জমি দেয়ার ঘোষনা দিয়েছিলেন। কিন্তু পরে আর এব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ময়মনসিংহ শহরে দুই ক্রিকেটারকে ছয় শতাংশ করে জমি বরাদ্দ দেন।
